রাজধানীর মহাখালীতে ব্রিটিশ টোব্যাকোর পুরোনো ভবনে আগুন
রাজধানীর ব্রিটিশ টোব্যাকোর এসকে শপিং মলের পেছনে একটি পুরোনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মুখপাত্র তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বৃহস্পতিবার সকাল ১১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলের কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।